Skip to main content

তিনি সাধারণের বাইরের মানুষ

 আমার দেখা কাজী  জহিরুল ইসলাম 

|| ড. আশরাফ আহমেদ ||




 

কবি কাজী জহিরুল ইসলাম , বাপ-মা , ঘনিষ্ঠ স্বজনদের প্রিয় বাদল একজন চমৎকার মনের মানুষ । নির্ভেজাল, খাঁটি, আলোকিত মন ও মননের অধিকারী দয়ালু চিত্তের মানুষটি তাঁর ৫৩তম জন্মবার্ষিকী উৎসর্গ করেছিলেন সে-সময়ে ভীষণ অসুস্থ ফটো সাংবাদিক স্বপন হাইয়ের জন্য। স্বপন হাই আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন) কিন্তু মানবিকতার সুন্দর উদাহরণ দেখে নিশ্চয়ই আনন্দিত হয়ে গেছেন। কবি জহিরের অনুরোধে জন্মদিনে উপহারের বদলে স্বপন হাইয়ের চিকিৎসা তহবিলে দানের যে অনন্য মানবিক উদাহরণ কবি জহির রেখেছেন তা আমরা অনেক দিন মনে রাখব। প্রিয় কবির সুন্দর মনের এটি একটি ছোট্ট উদাহরণ। এমনতরো অসংখ্য ঘটনা আছে যেখানে কবি ও তাঁর সুস্মিতা, বিদুষী পত্নী মুক্তি জহির তাদের আতিথ্য, স্নেহধারা এবং কাছে টেনে নেয়ার বলয় মানুষের জন্য উন্মুক্ত করে দিয়ে উত্তর আমেরিকা তথা সারা বিশ্বের সংস্কৃতিমনা মানুষজনদের কাছে টেনে নিয়েছেন

 

যদ্দুর মনে পরে কোন এক জায়গায় বক্তৃতায় বলেছিলাম, কবি জহিরের মধ্যে কিছু মাজিক্যাল পাওয়ার আছে। আমার মত ঘরকুনো একজন বয়স্ক মানুষকে তিনি কবিতার জগতে (দীর্ঘ ৫০ বছরেরও বেশি বিরতি দেয়ার পর)ফিরিয়ে আনতে সমর্থ হয়েছেন। তাঁর সাথে বছর দুয়েকের পরিচয় ও অনিয়মিত সান্নিধ্যে শখানেক কবিতা লিখতে পেরেছি, গুণগত মান যেমনই হোক না কেন! 




কবি জহিরুল ইসলাম বয়সে তেমন প্রবীণ নন। মাত্র চুয়ান্ন বছর বয়সে ৭০টির অধিক গ্রন্থের প্রণেতা হওয়া চাট্টিখানি কথা নয়। জাতিসঙ্ঘের মতো প্রতিস্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি (তিনি আয়কর বিভাগের প্রধান নির্বাহী) নিরলসভাবে নিয়মিত লেখালেখির কাজ, সাহিত্য, সংস্কৃতি-কর্মে অগ্রণী ভূমিকা রাখা এসব একজন কাজী জহিরুল ইসলামই পারেন। তাঁর নেতৃত্বে ও  প্রণোদনায় এই নিউইয়র্কে ডজন খানেক গোষ্ঠী সাহিত্য, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি নিয়ে কাজ করে যাচ্ছে। করোনা-মহামারীর সময়েও তিনি সাহিত্য, কবিতা পাঠ ও বিতর্ক, বিনোদনমূলক গান বাজনা ইত্যাদি বিষয়ক অনুষ্ঠানের নিয়মিত আয়োজন করে উত্তর আমেরিকা,বাংলাদেশ, ভারত, কানাডা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ দূর আফ্রিকার বাংলা ভাষা-ভাষী কবি সাহিত্যিক ও অনুরাগীদের সংস্কৃতি চর্চার ফোরাম সৃষ্টি করে মাতোয়ারা করে রাখছেন। তাছাড়া, এ-রকম ভীতিজনক সময়েও কবি হৈ-হুল্লুড়, পছন্দের খাওয়া-দাওয়া, মেয়েদের নিয়ে নানান দেশের জনপ্রিয় খাবার রান্না, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে বিনোদনমূলক পরিভ্রমণ ইত্যাদি কোনো কিছুই বাদ দেননি। প্রকৃতির টানে সপরিবারে স্বল্প সংখ্যক আগ্রহী বন্ধুদের নিয়ে বন-জঙ্গল, নদী, জলপ্রপাত, ইত্যাদি চষে বেরিয়েছেন সঙ্গে প্রায়শই যোগ দিয়েছেন মাহবুব হাসান, আনোয়ার হোসাইন মঞ্জু (প্রায়ই সস্ত্রীক) এবং কবি জহির আমার জানামতে এসব আনন্দভ্রমনের অভিজ্ঞতা নিয়ে সুখপাঠ্য প্রচুর ভ্রমণরচনা, গল্প-কাহিনী লিখেছেন। কবি জহির একজন সংবেদনশীল মনের মানুষ। বড়ো আরও একটি গুণ হলো তাঁর নিত্য অনুসন্ধান করার প্রচণ্ড ইচ্ছেশক্তি। তাঁর ভ্রমণ কাহিনীগুলোতে এ-গুণের পরিচয় ক্ষণে ক্ষণেই মেলে । ভ্রমণকাহিনী, আহরিত অভিজ্ঞতা, এমনকি বিভিন্ন দেশের খাবার-দাবার রান্না করাকে শিল্প ও শিক্ষণীয় বিষয় বানিয়ে তিনি আমার মতো পাঠকের মনকে আচ্ছন্ন করে ফেলেন সহজেই। তিনি চমৎকার ছবি আঁকেন।  

এতোসব অর্জনেও কাজী জহিরুল ইসলাম কি একজন পরিতৃপ্ত মানুষ? মনে হয় না। স্থবিরতা একেবারেই অনুপস্থিত, ক্লান্তিহীনভাবে নিত্য সৃজনই মানুষটির জীবনের ব্রত বলে ধারনা করা অমূলক হবে না। তাঁর মধ্যে অতৃপ্তি, আরও অর্জনের নেশা লক্ষ্য করি। জয়ের বাসনা, সৃষ্টির উদগ্র ইচ্ছে তাঁকে তাড়িত করে, আগুয়ান হতে প্রেরণা দেয় নিত্যই। ফেসবুকে প্রতিদিনই তাঁর কবিতা, কোন দিন একের অধিক দেখে এমন কথাই মনে হয়। আবৃত্তিও করেন চমৎকার। তিনি কি যোদ্ধা? এ-রকম মনে করার সঙ্গত কারণ খুঁজতে তেমন বেগ পেতে হয় না। তাঁর এ যুদ্ধ মূলত নিজের সঙ্গে। থেমে থাকা, বিরতি নেয়া মনে হয় তাঁর অভিধানে নেই। আগুয়ান হতে হবে – এমন প্রতিজ্ঞাবদ্ধ তিনি নিজের সাথে। তাঁর সৃষ্ট কাজের বিষয়বস্তু অল্পবিস্তর ঘেঁটে আমার মনে হয়েছে তিনি হাতড়ে  বেড়ান না; বিষয়বস্তু তাঁর অভিজ্ঞ চোখে, মননে আপনাতেই ধরা দেয়; তিনি এক নিপুণ শিল্পী, শিল্প এই কারিগরের হাতে ধরাশায়ী হয়ে ধন্য হয়। কবিতা, সাহিত্য রচনা, গল্প, ভ্রমণ কাহিনী, রম্য রচনা, ইতিহাস, ঘটমান বর্তমান, প্রকৃতি, মানুষ, প্রেম, দ্রোহ – রকমারি বিষয় বেছে নিতে, প্রেক্ষিত নিরূপন করতে সিদ্ধহস্ত কবি কাজী জহিরুল ইসলাম । 

 

কবিতা, সাহিত্য, শিল্প – এসবের  ব্যাকরণ, নব নবতর সব ধারনা নিয়ে এক্সপেরিমেন্টশন তাঁর মত কম বাঙালি কবি, সাহিত্যিককেই করতে দেখা যায়।   অনুবাদ সাহিত্য, বিশেষত বরেণ্য কবিদের কবিতার ভাষান্তর কবি জহির অনায়াসে পারঙ্গমতার সাথে করে থাকেন। একালে কাকতলাতে বেল বইটিতে যুক্তরাষ্ট্রের ভিন্নধর্মী কবি আমিরি বারাকার কেউ একজন উড়িয়ে দিয়েছে আমেরিকা কবিতাটির অনবদ্য ভাষান্তর অনেক পাঠককেই মুগ্ধ করবে, যেমনটি করেছে আমাকে। সুফিবাদের গভীর কথা, বাণী তাঁর দেহকাব্য বইটিতে আমার মত পাঠকদের অন্য রকম বোধের জগতে নিয়ে যায়। 

 

কবি জহিরুল ইসলাম সাধারণের বাইরের মানুষ, ব্যতিক্রমধর্মী একজন মামুষ যাকে বিশেষণে আখ্যায়িত করার মতো শব্দসম্ভার আমার অভিধানে অন্তত নেই। নানান বিষয়ে নিরীক্ষাধর্মী সৃষ্টিতে নিরন্তর আগ্রহী, অনুসন্ধিৎসু মন ও মেজাজের এ-কবিকে যতোই দেখি, তাঁর কবিতা ও সাহিত্যকর্ম যতোই পড়ি আমি ততোই অবাক হই, বিস্মিত হই তাঁর অনুভবের গভীরতায়, বিষয়বস্তুর বৈচিত্রে। 

অজস্র শুভকামনা কবি কাজী জহিরুল ইসলাম আপনার ৫৪ তম জন্মবার্ষিকীতে।  সুস্থ থাকুন, দীর্ঘজীবি হয়ে আমাদের সাহিত্য, শিল্প ও সংস্কৃতিকে সমৃদ্ধতর করতে অবদান রাখুন – এ কামনা আজকের দিনটিতে

 

লঙ আইল্যান্ড, নিউইয়র্ক। ১০ ফেব্রুয়ারি, ২০২১।                         

Comments

  1. Play Casinos in Dallas, Georgetown and Harrah's
    Best Casinos 구리 출장샵 Near 태백 출장안마 Harrah's Casino: 1. The Shreveport Hotel · 2. Ameristar 여주 출장안마 Casino Resort · 3. Grand Victoria Casino Resort · 공주 출장샵 4. Holiday Inn Express 밀양 출장안마

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

অসাধারণ এই শিল্পীর জীবনের গল্প বড় করুণ

  [এই সময়ের অত্যন্ত প্রতিভাবান শিল্পী সারফুদ্দিন আহমেদ। বাড়ি পশ্চিমবঙ্গে। আর্ট কলেজে খণ্ডকালীন শিক্ষকতা করেন ,  আর শুধু ছবি আঁকেন। নানান মাধ্যমে ,  নানান বিষয়ের ছবি। সারফুদ্দিন আহমেদের ছবি থেকে চোখ ফেরানো যায় না ,  আপনাতেই ওঁর নান্দনিক সৃষ্টিকর্মে দৃষ্টি আটকে যায় ,  কী জল রঙ ,  কী অ্যাক্রিলিক ,  কিংবা স্রেফ পেন্সিলের ড্রয়িং। এই গুণী শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন কবি কাজী জহিরুল ইসলাম। সাক্ষাৎকারটি এখানে উপস্থাপন করা হলো।]       ভারত আমাকে চোখ দিয়েছে ,  বাংলাদেশ দিয়েছে দৃষ্টি -     সারফুদ্দিন আহমেদ     কাজী জহিরুল ইসলামঃ  ব্যাক গ্রাউন্ডে তবলা বাজছে আপনি ছবি আঁকছেন কাচের ওপর।    এই যে বাদ্যযন্ত্রের তালে তালে ছবি আঁকা, এই ছন্দটা ছবিতে কিভাবে ধরেন? আর কোনো শিল্পী ছবি  আঁ কার সময় যন্ত্রানুসঙ্গ ব্যবহার করেছেন?   সারফুদ্দিন আহমেদঃ   কাঁচ নয়,   এটি এক বিশেষ ধরনের কাপড়-নেট। এই নেটের উপরে বর্তমানে আমার এক্সপেরিমেন্ট চলছে।    জহিরুলঃ ও ,  ফেইসবুকে যখন ছবিটি দেখি কাচের মতো ...

শিল্প কী?

  আমার শিল্পভাবনা || কাজী জহিরুল ইসলাম ||   যখন থেকে, জেনে বা না জেনে, লেখালেখির সঙ্গে জড়িয়েছি, তখন থেকেই এই বিতর্কের সঙ্গেও জড়িয়ে গেছি, শিল্পের জন্য শিল্প না-কী জীবনের জন্য শিল্প। এই বিতর্কের অবসান ঘটাতে হলে শিল্প কী তা উপলব্ধি করা দরকার। আমি খুব সতর্কতার সাথে  ‘ উপলব্ধি ’  শব্দটি ব্যবহার করছি,  ‘ জানা ’  দরকার বলছি না। আমি সাধারণত বিখ্যাত মানুষের উদ্ধৃতি দিয়ে কোনো ধারণাকে প্রতিষ্ঠিত করতে চাই না। প্রবন্ধ লেখার প্রচলিত ধারা হচ্ছে তথ্য-উপাত্ত এবং বিখ্যাতদের সংজ্ঞার আলোকে কোনো ধারণাকে প্রতিষ্ঠিত করা। আমি এই ধারা থেকে বের হয়েই কিছু লিখতে চাই। আমি শুধু লিখতে চাই আমার উপলব্ধির কথা। এবং এ-ও বলি, আমার উপলব্ধির যেটুকু আপনার ভালো লাগে সেটুকুই আপনি নেবেন, আমি কোনো সংজ্ঞা তৈরী করতে চাই না যা অন্যদের গ্রহন করতে হবে। তবে আমি সকল বিখ্যাত মানুষের কথাই জানতে চাই, পড়তে চাই। তারা কী লিখেছেন, বলেছেন তা জানার আগ্রহ আমার রয়েছে। আরো সুস্পস্ট করে যদি বলি, আমি সকলকেই গ্রহণ করতে চাই, কিন্তু দেবার সময় শুধু আমারটাই দেব, আমার মত করে।  মানুষের বুদ্ধিবৃত্তিক (সৃজনশীল এবং মননশীল) ক্...

কানের কাছে নারী কন্ঠ

  স্বপ্নের ঐশ্বর্য   || কাজী জহিরুল ইসলাম ||   ছুটির দিন। লম্বা সময় ধরে ঘুমাবো। কিন্তু তার আর উপায় নেই। কানের কাছে নারী কন্ঠ। বেশ আত্মবিশ্বাসী কন্ঠ। ক্রমাগ ত  কথা বলে যাচ্ছেন এক অপরিচিতা। আমি লাফ দিয়ে উঠি। কে তিনি ?  আমার স্ত্রী বলেন ,  রুবানা হক ,  শোনো কী বলছেন। রুবানা হক প্রয়াত ব্যবসায়ী আনিসুল হকের স্ত্রী। আমাদের কৈশোর-উত্তীর্ণ কালে আনিসুল হক ছিলেন আমাদের হিরো। টিভি উপস্থাপনায় অন্য এক আধুনিকতা নিয়ে হাজির হন তিনি। এরপর আমরা ধীরে ধীরে তার ব্যবসায়ীক সাফল্য ,  সাংগঠনিক সাফল্য দেখতে দেখতে বড় হই। খুব সাম্প্রতিককালে ,  আনিসুল হকের মৃত্যুর পর ,  কেউ একজন বলেছিলেন ,  তার স্ত্রী রুবানা হকও খুব ভালো কথা বলেন। কিন্তু রুবানা হকের কথা শোনার সৌভাগ্য আমার হয়নি। দুই যুগ ধরে দেশের বাইরে থাকার কারণে এই সময়ে স্টার হয়ে ওঠা অনেকের সম্পর্কেই আমার ভালো ধারণা নেই।  তার কথায় এমন কিছু ছিল যে আমার পক্ষে ঘুমিয়ে থাকা সম্ভব হয়নি। আমি মুক্তিকে বলি ,  প্রথম থেকে দাও ,  পুরো বক্তৃতাটা আমি শুনতে চাই। আমি পরপর দুইবার তার পুরো বক্তব্যটা শুনি ,  ফ...