এভাবে চলে যাওয়া কবির
|| শুক্লা গাঙ্গুলী ||
জনারণ্য বরাবরই তোমার পছন্দের জায়গা
জানি - লিখেছ দুশো বা পাঁচশো শব্দমালা
মুখে নিয়ে অক্সিজেন মাস্ক
পরিচিতদের জানিয়েছো -আসছি ফিরে
আমাদের কলম যে আজ থমকেছে পার্থদা
প্রতিটি মুহূর্তে দেখছি- উড়ছে তোমার কবিতা ঈশ্বরকণা হয়ে
ভাব গম্ভীর আচমনে- চলে গেলে অসীম পারাপারে
মৃত্যু-মিছিল আজ বিপন্ন উপত্যকায়
পার্থদা থাকবেন চির ভাস্বর -
আমাদের কফি ও কবিতায়

Comments
Post a Comment