সংঘাত
|| কাজী জহিরুল ইসলাম ||
একদিন আমি ভুল করে জল-কলসিতে রেখেছি পানি
হায় হায় এ-কী!
মৃত্যুকে দিই আমিই তো উস্কানি
খুব গোপনে দিইনি কি আমি মৃত্যুকে হাতছানি?
এরপরে ফের সেই একই ভুল
পানির পাত্রে খুব যতনে রেখেছি ঠাণ্ডা জল
সারা দেশে জ্বলে উঠেছে আগুন, আগুন দাবানল।
ঠাণ্ডা জল আর শীতল পানি
জীবনের পারিজাত
ওখানে কী করে আগুনের বীজ...
জ্বলে ওঠে সংঘাত?
হলিসউড, নিউইয়র্ক। ১০ এপ্রিল ২০২০।

চমৎকার ভাবনা। খুবই ভালো লেগেছে।
ReplyDeletethanks so much poet
Delete