ছন্দ
|| কাজী জহিরুল ইসলাম ||
দুলতে দুলতে ছন্দ নামে
ছন্দ ছিল মেঘের খামে
নীল কাগজের ছন্দে ভিজে
ওরা দুজন ভাবছে নিজে
কার হলো বদনাম?
এই শ্রাবণে কে খুলেছে
মেঘ-মোড়ানো খাম?
ছন্দ-তালে রক্ত ঝরে
রক্ত ফেটে ঘাম।
এবার নিঠুর ছন্দ ওরে
এ-দূর দেশে থাম।
ছন্দে ওড়ে গাছের পাতা
ছন্দে ভেজে রঙিন ছাতা
ছন্দে দোলে আদম-হাওয়ার
রসালো গন্দম।
এ-সংসারের কোথায় বলো
ছন্দ আছে কম?
হলিসউড, নিউইয়র্ক। ২৮ জুলাই ২০২০।

Comments
Post a Comment