পেঁপে
|| কাজী জহিরুল ইসলাম ||
গাছে গাছে হাঁটিতেছে কত পাকা পেঁপে
পেঁপেদের ভারে ওঠে রাজধানী কেঁপে।
টসটসে পাকা পেঁপে পাখিদের ডাকে
পাখিদের খোঁজে পেঁপে গাছে গাছে পাকে।
পেঁপেগুলো পাখা মেলে পাখি হয় রাতে
পাখিদের সাথে নিয়ে শোয় একসাথে।
পাখিরাই পেঁপে হয় পেঁপেগুলো পাখি
পিউ পিউ পাপিয়ারা করে ডাকাডাকি।
হলিসউড, নিউ ইয়র্ক। ১ মার্চ ২০২০

Comments
Post a Comment