সাহস
কাজী জহিরুল ইসলাম
মার্কিন তরুণীদের স্ফীত বুকে বেড়ে ওঠে
অমিত সাহস দ্বিধাহীন।
কুঁজো হয়ে হাঁটে যারা, প্রাচ্যনারী, ওড়নায় লুকিয়ে সাহস,
সারির পেছন থেকে করে আফসোস।
যারা রাজপথে, উঁচু মাথা, বুকে প্রস্ফুটিত সাহসের লিলি,
ওরা আজন্ম স্বাধীন।
সাহসের পদ্ম শুধু স্বাধীন পুকুরে মেলে ডানা।
কুঁজো নারী, যতোই লুকিয়ে তাকে রাখো,
দ্বিধার কাপড়ে তুমি ভয়ে ভয়ে ঢাকো
তোমার গোপন ফুলে ওরা দেয় বারবার হানা।
হলিসউড, নিউইয়র্ক। ৪ মার্চ ২০২০

কবির কণ্ঠে সুর মিলিয়ে আমারও বলতে ইচ্ছে করছে," অবগুণ্ঠন খুলে ফেলো বাংলার নারী! আসবাব থেকে মানুষ হয়ে ওঠো!
ReplyDeleteসুদৃঢ় কন্ঠে বলো, পারি !
এই দেখো আমরাও পারি !